মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও আগুন

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:৪৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১২:৪৫:১২ অপরাহ্ন



রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের ৩টি ময়লার গাড়িতে আগুন এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।



বুধবার বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসময় মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন ফুটপাতের ব্যবসায়ীরা। পুলিশ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com