সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:৩৩:৩৪ অপরাহ্ন
​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর ও সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করেছে ৫৩ বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (০৪ অক্টোবর ২০২৬) সকালে পরিচালিত এক যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। ​৫৩ বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৪ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। ​সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মো. কালামের (৩০) বাড়ির সামনের একটি খড়ের স্তূপের নিচে কালো রঙের বালতিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবি টহলদল। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করা হয়। ​যৌথ উদ্ধার ও আইনগত ব্যবস্থা ​থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উদ্ধারকৃত বস্তুগুলো শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। ​ ​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com