গণপূর্ত অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল’২০২৬ অনুযায়ী তার বেতন হবে ১,৫৬,০০০ (নির্ধারিত)।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল রবিবার (৪ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসমন-৭ শাখার উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ২৩ সেপ্টেম্বরের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি গণপূর্ত ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি গত বছরের ২৮ অক্টোবর সংস্থাটির প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পান।