ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০২:১৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০২:১৫:২৫ অপরাহ্ন



রাজধানীর ধানমন্ডি লেকের পুনরুজ্জীবনে পুনঃখননকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানায়, এ প্রকল্পের আওতায় লেকে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ (কাদা ও বর্জ্য) অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর ধরে চলবে এই পুনঃখননকাজ। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা।


মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা তাঁর নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী এ–সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হয়েছে। ডিটেইল ডিজাইন অনুযায়ী পুরো লেক সংস্কার করা হবে। লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির প্রশাসক জানান, লেকের তলদেশ পরিষ্কার করার পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ শুরু হবে।

তিনি জানান, রবীন্দ্র সরোবরের আদলে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।

৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান
ধানমন্ডি লেককে আধুনিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ডিএসসিসি ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান নিয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা লেক ও আশপাশের অবকাঠামো সংস্কারে এবং ২৫ কোটি টাকা ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণে ব্যয় করা হবে।

প্রসঙ্গত, ১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে ধানমন্ডি লেক গড়ে ওঠে। প্রায় ৮৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই লেকের জলাশয়ের পরিমাণ বর্তমানে ৫৫ একর।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com