বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের.

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:২৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:২৫:২৯ অপরাহ্ন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের প্রশাসনিক সংবাদ বয়কটের ঘোষণা করেছেন রাবির সাংবাদিকরা।


সোমবার রাত ১টায় প্রধান প্রশাসনিক ভবনে এক সভা শেষে এই সিদ্ধান্ত জানায় সাংবাদিক সংগঠনগুলো।

এতে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, ‘হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে মূল অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিন সময় চেয়েছে। এই তিন দিনের মধ্যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের প্রশাসনিক কর্মসূচির সংবাদ প্রকাশ করা হবে না।’

এর আগে, সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকেই প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সামাল দিতে পারেননি। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসন ভবনে এসে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় তাদের ভেতরে রেখেই প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com