​ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই এমপি নূরুল ইসলাম বুলবুল

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:২৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:২৯:৩৫ অপরাহ্ন
​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, "ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।"​বুধবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ​হাসপাতালের বিদ্যমান সংকট প্রসঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা রয়েছে, তা সমাধানে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত এসব সমস্যার সমাধান হবে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে। ​অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, "সম্প্রতি সংসদ সদস্য মহোদয় হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি ৩ হাজার কিট প্রদান করলেন। এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালের আগামী ৩ থেকে ৪ মাসের ডেঙ্গু শনাক্তকরণের চাহিদা মেটানো সম্ভব হবে বলে আমরা আশা করছি।" ​ ​ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ​সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান,​সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান,​জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com