বাউফল এমপি বাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত

আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৭:২১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৭:২১:৩৪ অপরাহ্ন
পটুয়াখালী বাউফলের কায়না মাতব্বর বাড়ি জামে মসজিদে(এমপি বাড়ি) অদ্য জুমা নামাজ বাদ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ার,মরহুম ডা:নাসির উদ্দিন,মরহুম ডা: নজরুল ইসলামসহ মাতব্বর বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান এর সুস্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সাফল্য এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও নবনির্বাচিত বাউফলের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ এর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ঈমাম কারী মো:আফসের উদ্দিন। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে কায়না গ্রামের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com