দুমকী উপজেলার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫(এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অদ্য ১১ অক্টোবর দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাফায়েত হোসেন সাগর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান প্রকৌশলী এমএ হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সেলিম উদ্দিন। শিক্ষা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুমকি সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো: জসীম উদ্দিন, অধ্যক্ষ মো: জামাল হোসেন, লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ ও জনৈক শিক্ষার্থী। প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি'র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আজকের সকালটি অত্যন্ত আনন্দের ও গৌরবের।তিনি প্রত্যন্ত অঞ্চলের মেধাকে এভাবে মূল্যায়িত ও উৎসাহিত করার জন্য আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন," আজ তোমরা যে গৌরব অর্জন করেছ তা কেবল তোমাদের একার সাফল্য নয়।এর পিছনে জড়িয়ে আছে তোমাদের পিতা-মাতার অক্লান্ত পরিশ্রম,দোয়া এবং শিক্ষকদের সঠিক নির্দেশনা। তোমারা মনে রাখবে এই জিপিএ ৫ বা এ+ পাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য কিংবা শেষ গন্হব্য নয়।এটি তোমাদের দীর্ঘ শিক্ষাজীবনের একটি সুন্দর শুরু মাত্র। আসল পরীক্ষা কিন্তু সামনে অপেক্ষা করছে।তিনি আরও বলেন, মেধার সাথে যখন তোমাদের কঠোর পরিশ্রম ও সততাকে যুক্ত করতে পারবে,তখনই তোমরা প্রকৃত অর্থে একজন ভালো ছাত্র এবং আদর্শ মানুষ হিসেবে গন্য হবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষা র্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান,শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এই আয়োজন।এ সময় অন্যান্যের মধ্যে দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।.