ভোট চুরির’ মামলায় সিইসিকে রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০২:০৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০২:০৪:৫৬ অপরাহ্ন


‘ভোট চুরির’ বিরুদ্ধে করা মামলায় ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দুপুরে দিল্লিতে কংগ্রেসের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভয়ে রাতে ঘুমোতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।


রাহুল বলেন, ‘জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমাতে পারছেন না।’

ভারতের সিইসিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি (জ্ঞানেশ) অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।’

সূত্র: আনন্দবাজার অনলাইন

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com