সাভারে ডিবি পুলিশের অভিযানে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:০০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:০০:২৯ অপরাহ্ন



ঢাকার সাভারে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৯০টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। তাঁদের মধ্যে ৬২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে সোমবার (১২ অক্টোবর) রাত পর্যন্ত সাভার মডেল থানার বক্তারপুর মাঝিপাড়া, হেমায়েতপুর ও ইমান্দিপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।

ঢাকা জেলা ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযান চালানো হয় রোববার সন্ধ্যা ছয়টার দিকে বক্তারপুর মাঝিপাড়া এলাকায়। এ সময় নুর আলম (৩০) ও রাকিবুল ইসলাম (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

একই দিন রাত সাড়ে নয়টার দিকে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল গফুর (২৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।


 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com