পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফয়সল

আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:১৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:১৮:২৯ অপরাহ্ন



ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বী দল নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন।


মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার গোরয়া ইউনিয়নের আরাজি ডাঙ্গীপুকুর স্কুল মাঠে নির্বাচনি প্রচারণাকালে এক সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফয়সল আমীন বলেন, একটি দল এই সুন্দর নির্বাচনি পরিবেশকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে এবং নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলছে। আমাদের দলের একজন নেতা বা কর্মীও কাউকে কখনো অপমান করে কথা বলেনি। কেউ বলতে পারবেন না যে আমরা কাউকে নির্বাচনে কোনো বাধা দিয়েছি। বর্তমানে একটি সুন্দর নির্বাচনি পরিবেশ বজায় রয়েছে এবং সবাই উন্মুক্তভাবে প্রচারণা চালাচ্ছেন। আমি সাধারণ মানুষের কাছে এসে ভোট চাইছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মতামত দিচ্ছেন।

নিজের দলের নেতাকর্মীদের কঠোরভাবে দায়িত্বশীল থাকার নির্দেশনা দিয়েছেন জানিয়ে ফয়সল আমীন আরো বলেন, আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব এবং কোনো অবস্থাতেই তার ঘাটতি দেখাব না। আমরা কখনো কারো নির্বাচনি প্রচারণায় বাধা দিতে পারি না। যদি আমাদের দলেরও কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবাই জনগণের কাছে যান, মানুষের হৃদয় জয় করুন এবং সঠিক নির্বাচনি কৌশল ব্যবহার করে নির্বাচনে অংশ নিন, তাতে কোনো অসুবিধা নেই। মানুষ যদি ভালোবেসে আপনাদের ভোট দেয়, সেই রায় আমরা সাদরে গ্রহণ করব।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com