৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৬:৫৪ অপরাহ্ন


৪৫তম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করবেন। বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তারা।

দীর্ঘ ৩২২ দিনের অপেক্ষার পর ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এর মধ্য দিয়ে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হলেও শেষ মুহূর্তে গেজেট থেকে বাদ পড়েছেন ১০৫ জন। এ নিয়ে গেজেট প্রকাশের পর থেকে ধোঁয়াশা তৈরি হয়েছে।

প্রার্থীদের অনেকেই বলছেন, গেজেট প্রকাশে দেরি হওয়ায় অনেকেই ইতোমধ্যে অন্য চাকরিতে যোগদান করেছেন। অন্য কেউ সার্ভিসেও যোগদান করেছেন অনেকে। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো তথ্য এখনও সামনে আসেনি। 

জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত গেজেট প্রকাশ পর্যন্ত মোট সময় লেগেছে প্রায় ৩ বছর ১০ মাস। ২,৩০৯টি শূন্য পদের বিপরীতে ২০২২ সালের ৩০ নভেম্বরে ৪৫ বিসিএসের সার্কুলার প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সেসময় চলমান জটের কারণে তিন ধাপের; প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষা শেষ হতে সময় লেগে যায় ২০২৪ সালের ২৪ নভেম্বর অবধি। পরের বছরের ৬ নভেম্বর ক্যাডার পদে মোট ১,৮০৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করে ফলাফল প্রকাশ করে সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 

এরপর সময় গড়িয়ে এক একে ৫টি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও টানা ৩২২ দিন ধরে চূড়ান্ত গেজেটের অপেক্ষায় প্রহর গুনেছেন ১৮০৫ ক্যাডার পদপ্রার্থী। যেখানে গেজেটের অপেক্ষায় থাকা অনেকেই বেকারত্বের চূড়ান্ত দাগ মুছতে অন্যান্য চাকরিতে প্রবেশ করেছেন। অনেকেই আবার আগের বিসিএসে গেজেটভুক্ত হয়ে চূড়ান্তভাবে চাকরিতে যোগদান করেছেন। যে কারণে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেটে প্রাথমিকভাবে সুপারিশ করা ১৮০৭ জনের মধ্যে ১০৫ জনের নাম চূড়ান্ত গেজেটে নেই।

ফলাফল প্রকাশের এত দেরি হওয়ার কারণ হিসেবে বারবার উঠে আসছে পুনঃ ভেরিফিকেশনের কথা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএসের ভেরিফিকেশন রিপোর্ট একটি গোয়েন্দা সংস্থা গত জুলাই মাসে মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। তবে পরবর্তীতে নতুন করে সিদ্ধান্ত হয়েছিল, অপর একটি গোয়েন্দা সংস্থাকে দিয়ে উত্তীর্ণ প্রার্থীদের পুনরায় ভেরিফিকেশন করানো হবে। 


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com