ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:৩৭:৫০ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা ও পেশাগত দায়িত্ব পালনে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সঙ্গে পেশাগত দায়বদ্ধতার সমন্বয় এবং সাংবাদিকদের অধিকার ও দায়িত্বসংক্রান্ত আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন। প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর। কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি। সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন এবং দায়িত্বশীল সংবাদচর্চার মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com