দ্য ডেইলি স্টার পত্রিকার পটুয়াখালী জেলা সংবাদদাতা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মো:সোহরাব হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে অদ্য মঙ্গলবার সন্ধ্যা ৭ টা১০ মিনিটের সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি-- রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। এক শোক বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পটুয়াখালীর সকল সুখ,দু:খ, সম্ভাবনা ও সমস্যার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি ছিলেন সকলের কাছে অনুকরণীয়।অত্যন্ত ধার্মিক, সৎ,সাহসী, নির্লোভ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সোহরাব হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।