ডিমলায় রাতের আধারে ছাত্রলীগের মিছিল

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১২:২৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১২:২৫:৫৫ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): শনিবার (২৪ অক্টোবর) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাহা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর তিস্তা নদীর ধারে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পরদিন রবিবার (২৫ অক্টোবর) ‘MD Arsad Hosen’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের ন্যায় এ বছরেও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্নিঘাট বিওপি ক্যাম্প সংলগ্ন তিস্তা নদীতে নৌকা এর আয়োজন করা হয়। সেখানে অনেকেই তাদের নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্থানীয় ব্যক্তিদের দাবি, নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ করে বাড়ি আসার পথে একদল মানুষ তিস্তা নদীর ধারে এসে সংঘবদ্ধ হয়েছিলো। এ সময় তাঁদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘ওই মার্কা আছে রে, ওই কোন সে মার্কা, নৌকা-নৌকা, দেখিয়ে দিব এবং শেখ হাসিনা ডিসেম্বরে বীরের বেশে আসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। স্লোগানে স্লোগানে নদীর তীর মুখরিত করে তোলেন মিছিলে অংশগ্রহণকারীরা। ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর নদীর তীরে টর্চলাইট ও মুঠোফোনের আলোতে একদল তরুণ মিছিল করছেন। এ সময় তাদের উচ্চস্বরে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের মতো ব্যক্তিকে উপস্থিত থাকতে দেখা যায় বলে ধারণা করা হচ্ছে। ফেসবুকে প্রকাশিত ০২ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে পোস্টেদাতা দাবি করেন উক্ত মিছিলে যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিলে প্রায় ২০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন অনেকেই ধারণা করছেন এই মিছিলে যুবলীগ নেতা মইনুল ইসলামের সরাসরি মদদ থাকতে পারে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com