৫৯ বছর পূর্তিতে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিসিএস গণপূর্ত ক্যাডারের দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে রিজার্ভে নেওয়া হয়েছে। তারা হলেন, উৎপল কুমার দে ও মো. জামিলুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাসের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) উৎপল কুমার দে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে প্রেষণে সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) (চলতি দায়িত্ব) মো. জামিলুর রহমানকে ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে রিজার্ভে আনা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।