৩০ হাজার ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০২:২৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০২:২৮:১২ অপরাহ্ন



চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও কনস্টেবল গাজী মো. মহসিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এমন খবর পেয়ে লোহাগাড়া থানার ওই তিন পুলিশ সদস্য অভিযানে নামেন। তারা লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল নিয়ে ইয়াবাবাহী একটি ট্রাকের গতিরোধ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় তারা ট্রাকচালক নাছিরকে হাতকড়া পরিয়ে জিম্মি করেন এবং ট্রাকটি চালিয়ে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যান। সেখানে রবিন ও মোমিন নামের কথিত দুই পুলিশ সোর্সের সহায়তায় চালকের আসন থেকে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা লুট করা হয়। প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে অভিযুক্তরা ট্রাকটির সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেন এবং মেমোরি কার্ড ফরম্যাট করে দেন।

পুলিশ জানায়, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত চলছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com