মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :
দক্ষ "যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা জাতীয় যুব দিবস পালিত হয়। আজ রবিবার (১লা নভেম্বর) নীলফামারী জেলার ডিমলা উপজেলা চত্তরে র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানের জামান এর সভাপতিত্বে প্রধান অতিথী আব্দুস সাত্তার জাতীয় সংসদ সদস্য (ডোমার -ডিমলা) নীলফামারী -১। আরো উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, গণঅধিকার পরিষদের ডিমলা উপজেলা সভাপতি মোঃ মাসুদ হোসেন, ছাত্রনেতা গন, আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, সুধীসমাজ যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়া ব্যক্তিগণ। আলোচনা সভার শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।