মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব র্যালি ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০১ নভেম্বর রবিবার সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নুরজাহান আক্তার সাথী`র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী, সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ ও যুব উন্নয়ন প্রশিক্ষনের প্রশিক্ষনপ্রাপ্ত কর্মীরা।
এসময় ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা কুরবান আলী বক্তব্যে বলেন যুব সমাজের উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় আরো বলেন যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস।
বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুবকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবকদেরও আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে যোগ্য যুবক যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।