নওগাঁ কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৪:১০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৪:১০:৫২ অপরাহ্ন


নওগাঁ কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাবের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, মঙ্গলবার ভোরে জাকির হোসেন নবাব হঠাৎ বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগারের জেলার আরও জানান, ২০২৫ সালের ২০ জুন ঢাকা থেকে আটক হন জাকির হোসেন নবাব। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঢাকা কারাগারে পাঠানো হয়। এরপর ২০২৫ সালের ১৯ অক্টোবর তাকে নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি বিস্ফোরক মামলায় কারাবন্দি ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com