বাবা সাদেক হোসেন খোকার সমাধিতে ইশরাক হোসেনের শ্রদ্ধা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০২:৩২:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০২:৩২:৫৩ অপরাহ্ন




র মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত এই নেতার স্মরণে নানা কর্মসূচি নেওয়া হয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। 
বুধবার সকালে সাদেক হোসেন খোকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার সন্তান, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এসময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তার সাথে ছিলেন। 


এসময় ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে তার বাবাকে দেশে আসতে দেয়া হয়নি। এ জন্য আমৃত্যু তিনি আক্ষেপ করেছেন, এলাকার মানুষের জন্য ভেবেছেন। তিনি বলেন, তার  বাবা রাজনৈতিক নীতি, আদর্শ এবং অন্যায়ের সাথে আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আদর্শের প্রতি অবিচল ছিলেন। 

তিনিও সেই আদর্শে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাবেন বলে জানান ইশরাক হোসেন।


এদিকে, সাবেক মেয়রের মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com