সাবেক ছাত্রনেতা, শহীদ জি য়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি,বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বাউফল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান আনিস অদ্য ৬ নভেম্বর বাউফল সদর ও নওমালা ইউনিয়নে বিভিন্ন হাট, বাজারে জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। বিকেলে বাউফল ইউনিয়নের অলিপুরা বাজার ও যৌতা এলাকা ও সন্ধ্যায় পশ্চিম নওমালার নয়ারহাট বাজার, আশুরের হাট, নগরের হাট এলাকায় জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা জলিলুর রহমান,বিএনপি নেতা ফারুক গাজী, কামাল হোসেন ফিরোজ, নওমালা ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি ডা:জসীমউদ্দিন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহরাব হাওলাদার, ৬নং ওয়ার্ড নেতা সেলিম সর্দার, জলিল সর্দার, যুবদল নেতা মো: খায়রুল ইসলাম মেম্বরসহ বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা যেন দেশকে সুসংগঠিত করে, ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজাকার, আলবদরদের থেকে বাংলাদেশকে যেন মুক্ত করতে পারি। দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবার জন্য আগামীতে যোগ্য জনপ্রতিনিধিদের ভোট দেবার আহ্বান জানান।তিনি বলেন,বাংলাদেশকে ফ্যাসিবাদের দোসর,খুনি, লুটেরা এবং একাত্তরের স্বৈরাচারী শক্তি,দোসর রাজাকার আলবদরদের হাত থেকে চিরতরে মুক্ত রাখতে হবে। বাউফলের সর্বস্তরের জণগণ দীর্ঘদিন যাবত অবহেলিত ও নির্যাতিত। জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের মৌলিক অধিকার থেকে,কথা বলার অধিকার থেকে এবং নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, আমরা এমন এক বাউফল গড়তে চাই যেখানে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি বা কোন সন্তাসী কর্মকাণ্ড থাকবে না।আমরা সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে এক বৈষম্যহীন ও নিরাপদ বাউফল গড়ে তুলতে চাই। তিনি বলেন, সৎ,যোগ্য,নির্ভীক প্রার্থী নির্বাচনের মাধ্যমে সমাজকে মাদক ও সন্রাস মুক্ত করতে হবে।