পবিপ্রবিতে আন্ত: অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন।

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৯:৫১:৫৯ পূর্বাহ্ন
। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ৭ নভেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে শিক্ষার্থী মো:সোহেলরানা জনি, মো: রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, তোমরা খেলার আইন কানুন মেনে চলবে,মাঠের শৃঙ্খলা বজায় রাখবে।তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম।আজকের এ টূর্ণামেন্টের মূল উদ্দেশ্য শুধু মাঠের লড়াই নয়,বরং তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও একতা বজায় রাখা। আমি আশা করছি তোমরা মাঠের ভেতরে ও বাইরে নিয়মশৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের সর্বোত্তম দৃষ্টান্ত স্হাপন করবে।শ্রেণীকক্ষের পড়াশোনার ক্লান্তি দূর করে মনকে সতেজ রাখতে এবং মাদক ও সব ধরনের নেতিবাচক আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলার কোন বিকল্প নেই। পবিপ্রবি প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এমন সহ- শিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে এবং ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষি অনুষদ ও আইন ও ভূমি প্রশাসন অনুষদের মধ্যে উদ্বোধনী খেলা শুরু হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com