চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৯:৫৩:০৩ পূর্বাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে বলেন, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান।’ এ সময় তিনি দলের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের তাৎপর্য ও চেতনা ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখার আহ্বান জানান তিনি। সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ময়েজ উদ্দীন, সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম মতি, মো. তাসেম আলী ও মো. সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com