পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে মোঃ জাকির হোসেন ও মোঃ সজিব হোসেন বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম বাউফল থানা, সহকারী কমিশনার (ভূমি),উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবার পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ জাকির হোসেন ও মোঃ সজিব হোসেনসহ অজ্ঞাত ৭/৮ জন বিদ্যালয়ের পিছনে থাকা সরকারি খাল অবৈধভাবে দখল করে পাকা বিল্ডিং ঘর নির্মাণ করে। গত পুজোর ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে পিছনে পাকা বাথরুম ভেঙে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করে। এতে বিদ্যালয়টির প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, আমরা এর প্রতিবাদ করলে জমি দখলকারীরা আমাদের বিভিন্ন হুমকি দামকি সহ ভয়বতী প্রদর্শন করে। এবং আমাদের জমির কাছে যেতে নিষেধ করে। এদিকে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখল ও বাথরুম ভাঙার প্রতিবাদে গত ৯ নভেম্বর দুপুর ২ টায় বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র ছাত্রী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তারা অবিলম্বে প্রশাসনকে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময় আমাদের না জানিয়ে বিদ্যালয়ের পিছনে পাকা বাথরুম ভেঙে জমি দখল করে বিল্ডিং নির্মাণ করে।আমিসহ বিদ্যালয়ের শিক্ষকরা জানতে চাইলে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় আমি বাউফল থানা, সহকারি কমিশনার (ভূমি),উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছি। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এর বিচার চাই"। বিদ্যালয়ের সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ জানান," সম্প্রতি পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকাকালীন সময়ে রাতের আঁধারে ভূমিদস্যুরা বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখল করে। আমরা এহেন নংক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ঘটনা অবগত হবার পর সাথে সাথে প্রধান শিক্ষককে থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিলের জন্য বলেছি। আমি আশা করছি শীঘ্রই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন"। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ: রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।