বাংলাদেশে অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৩:১০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৩:১০:০১ অপরাহ্ন




বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।


মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান তুলে ধরেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে প্রাণহানি এবং বর্তমান সময়ে তার সমর্থকদের দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টার বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান।




জবাবে ফারহান হক বলেন, এ বিষয়ে নতুন করে বলার মতো কোনো মন্তব্য তার নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহিতা দেখতে চায়। এর মধ্যে সংস্থাটির তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।


উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সহিংসতায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ঘটনায় কয়েক হাজার মানুষ আহত হন। প্রতিবেদন অনুযায়ী, ওই সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com