রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মানবিক চক্ষু চিকিৎসা, সফল ৯৪ ছানি অপারেশন

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৫৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৫৫:৩২ অপরাহ্ন
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে ৭টি চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এসব অপারেশনের মাধ্যমে হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৯৪টি চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে দীর্ঘদিন ধরে দৃষ্টিসমস্যায় ভোগা অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জীবনে নতুন আশার আলো সঞ্চার হচ্ছে।গত ১১ নভেম্বর (বুধবার) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এসব ছানি অপারেশন সম্পন্ন হয়। হাসপাতাল কর্তৃপক্ষের ধারাবাহিক উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের আওতায় রোগীরা অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। এর ফলে অনেক রোগী দীর্ঘদিনের দৃষ্টিসমস্যা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাচ্ছেন।সীমিত জনবল ও সরকারি বরাদ্দের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালের এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এই সেবার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চক্ষু চিকিৎসাসেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট ক্রয়ে আর্থিক সহায়তা ও সময়োপযোগী সহযোগিতা প্রদান করায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের চক্ষু চিকিৎসাসেবা সচল রাখা, সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনায় উদ্যোগ, সহযোগিতা এবং দিকনির্দেশনা প্রদানের জন্য সিভিল সার্জন-কাম-তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।এ কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমা ও তাঁর দক্ষ মেডিকেল টিম। তাঁদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সফল ছানি অপারেশন সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে এ চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার মাধ্যমে রোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হচ্ছে।মানুষের সেবায়, মানুষের পাশে—এ প্রত্যয়কে সামনে রেখে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com