শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:২০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:২০:২৩ পূর্বাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গণসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করবে না, সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিজেদের বাসাবাড়ি, কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনারা নিজেরা সচেতন হবেন এবং পরিবার ও সমাজের অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করবেন।” অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্লোগান—‘পরিষ্কার রাখি চারপাশ, এডিস মশার করব নাশ’ সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com