জয়পুরহাটে কালাইয়ে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৮:৫৮ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (জিএসআইডি-২) এর আওতায় প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ০৩টায় কালাই উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, কালাই উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, ক্ষেতলাল উপজেলা প্রকৌশলী রাজিব হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান। এ ছাড়া কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং প্রকল্পের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ নেওয়া হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com