চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:১০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১০:০৩ অপরাহ্ন
মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ৫৩ বিজিবি। অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ২৭ বোতল ‘চকো ডিএক্স’ এবং ৩৯ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়েছে।​গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এই অভিযান পরিচালনা করে।​বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত এসব সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ​তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং যেকোনো ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com