বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:২০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:২০:১০ অপরাহ্ন




তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


গত ১০ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জন্য নিজের এবং তুরস্কের সক্ষমতার সবটুকু করবেন বলে তারেক রহমানকে আশ্বাস দিয়েছেন এরদোয়ান।


আজ রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাহিরে আপনি আমার মূল্যবান ভাই এবং আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করবো এবং আপনি (তারেক রহমান) শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।

প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কিছু দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। তিন থেকে চারটা বা আরেকটু বেশি হতে পারে। বহুপক্ষীয় ফোরামে হোস্ট প্রেসিডেন্ট খুব কমই বৈঠক করেন। তার মধ্যে প্রথম দিনেই একটি অন্যতম আকর্ষণীয় দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com