রাজধানীর তেজগাঁও থানায় অভিযোগ জানাতে গিয়ে ফোনে হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে মাহমুদা মিতু তেজগাঁও থানায় গেলে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এর আগে, গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন।
এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’... ইত্যাদি।
বেশ কয়েকদিন ধরেই ডা. মাহমুদা মিতু প্রাণনাশের হুমকি পেয়েছেন। কয়েক দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাহমুদা মিতু। এ সময় হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার পাঠানো একটি বার্তাও রয়েছে।