নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৫:১৯ অপরাহ্ন


মোকামতলা (বগুড়া)  প্রতিনিধি: 

বগুড়ার মোকামতলায় নতুন  পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের


সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোকামতলা থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এ

ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস ছাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিকার বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী মোকামতলা থানা ও পৌরসভা গঠনের

প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল থানা ও পৌরসভা প্রতিষ্ঠা। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোকামতলায় থানা ও পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

উপজেলা প্রতিষ্ঠার পর থানা ও পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন মোকামতলার প্রশাসনিক কাঠামো সম্প্রসারণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোস্তাকিম রুবেল / মোকামতলা (বগুড়া)  প্রতিনিধি: 
০১৩২৩০৩৩৮১২ / ১৬.১১.২৬

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com