স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৫৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৫৬:৪৪ অপরাহ্ন




হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর দুটিতে রিং (স্টেন্ট) এবং একটিতে বেলুনিং করানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কন্টিনেন্টাল হসপিটাল পিএলসিতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. ফজলে রাব্বী খান জানান, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে হাসপাতালটিতে তার হৃদ্‌যন্ত্রে দুটি ব্লকে রিং পরানো এবং অন্য একটি ব্লকে বেলুনিং করা হয়। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com