​কালাইয়ে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৫:৪৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৫:৪৮:০৯ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ইকরা মেমোরিয়াল একাডেমি’র বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ​প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির। ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা পান্না চৌধুরী, ইকরা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার এবং একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার ক্ষেত্রে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন এবং এলাকার অভিভাবকদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এই প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান। ​প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দ তাঁর বক্তব্যে বলেন, “আমি সকল অভিভাবককে আহ্বান জানাই—আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান। আমি নিজের সন্তানদের যেভাবে ভালোবাসি, আপনাদের সন্তানদেরও ঠিক একইভাবে ভালোবাসব।” ​অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com