আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:১৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:১৭:১৯ অপরাহ্ন



আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে সাধারণ মানুষকে কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বিগত সময়ের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দলের প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীসহ বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত সবাইকে লোটাপত্র নিয়ে পালিয়ে যেতে হয়েছিল। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কেন তাদের পালাতে হয়েছিল, সেই প্রশ্ন তোলেন তিনি।



টেলিভিশনের টকশো আলোচকদের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, যারা টকশোতে আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেন, তারা মূলত দলটি ফিরলে বিভিন্ন পদ-পদবি পাওয়ার আশায় এমনটি করছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কেউ প্রেস সেক্রেটারি হবেন, কেউ উপ-প্রেস সেক্রেটারি হবেন। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের প্রতি এক ধরনের। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন জনগণও আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকে দেখবে, সেটা ভুল।

বক্তব্যের শেষে হাসনাত আবদুল্লাহ জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে আওয়ামী লীগের অপরাধের বিচার কার্যকর ও বাস্তবায়নের দাবি জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com