জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৬:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৬:৪১ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম। ​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবন ও তাঁর সাহিত্যকর্ম সুন্দরভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিদ্রোহী কবি নজরুলের জ্ঞানচর্চা ও তাঁর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কালাই উপজেলার তরুণ প্রজন্মের মধ্য থেকেই আগামী দিনের নজরুল তৈরি হোক—এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোর্শেদা আখতার বানু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং কালাই কাকলি শিশু নিকেতন সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গজল, ইসলামী সংগীত, নজরুলীতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com