পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারদের দিনব্যাপী প্রশিক্ষণ স্মার্ট অফিস ব্যবস্হাপনা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:২৮:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:২৮:৫১ পূর্বাহ্ন
: প্রশাসনিক দক্ষতা,পেশাদারিত্ব এবং সেবার উৎকর্ষ' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অদ্য ১৭ নভেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র উদ্যোগে আয়োজিত এতে সভাপতিত্ব করেন আইকিউএসি'রপরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.নেছার উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, অফিস ব্যবস্হাপনা ও প্রশাসনিক দক্ষতা বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও লক্ষ্যভিত্তিক রাখার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। কর্মক্ষেত্রে দক্ষতা ও গতিশীলতা আনয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।তিনি মনোযোগী হয়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্মার্ট এন্ড ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট, স্বচ্ছতা ও জবাবদিহীতা এবং প্রফেশনাল ইথিকস এন্ড গুড গভর্নেন্স নিয়ে বিষদ আলোচনা করেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)'র মহাপরিচালক মো:সাইফুল আজম খান। ২টা থেকে ৩ টা পর্যন্ত তিনি কোয়ালিটি সার্ভিস ডেলিভারি এন্ড ইন্সস্টিটিউশনাল এক্সিলেন্স বিষয়ে আলোচনা করে ন। ৩টা থেকে ৪টা পর্যন্ত পবিপ্রবি'র নাগরিক সনদ ও পরিসেবা মান নিয়ে আলোচনা করে ন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পবিপ্রবি'র ডেপুটি রেজিস্ট্রার ও সমমান পর্যায়ের ৭৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com