যশোরের বেনাপোলে বিজিবি'র অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ।

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১০:২৯:৪৮ পূর্বাহ্ন
আঃজলিল,স্টাফ রিপোর্টার:--- যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে ৪৯ বিজিবি। ​মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। ​বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬২ বোতল বিদেশি মদের পাশাপাশি ১০৩টি ভারতীয় শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিশ, ৭ প্যাকেট সন পাপড়ী, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালান মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা। ​জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জব্দ করা বিদেশি মদগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে। ​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রেরক, আঃজলিল স্টাফ রিপোর্টার

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com