শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৪:২৫ অপরাহ্ন


 মাহিদুল ইসলাম ফরহাদ 
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আনন্দঘন পরিবেশে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এইচএসসি প্রথম বর্ষ ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এ সময় উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের করতালি ও উৎসাহে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে।


আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক একটি জীবন, একটি পরিবার এবং পুরো জাতির স্বপ্ন ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবাইকে মাদককে 'না' বলে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ আরও বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান অধ্যক্ষ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com