শিরোনাম হবে পবিপ্রবিতে সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারদের দিনব্যাপী কর্মশালা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:১৭:৩৩ অপরাহ্ন


পবিপ্রবিতে সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারদের   দিনব্যাপী প্রশিক্ষণ    স্মার্ট অফিস ব্যবস্হাপনা: প্রশাসনিক দক্ষতা,পেশাদারিত্ব এবং সেবার মানোন্নয়ন'  শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ   কর্মশালা  অদ্য ১৮নভেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র উদ্যোগে আয়োজিত এতে সভাপতিত্ব করেন আইকিউএসি'রপরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।   


অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.নেছার উদ্দিন  এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন,  একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার একাডেমিক কার্যক্রম, আর সেই  একাডেমিক কার্যক্রমকে সচল,গতিশীল  এবং সফল করার মূল চালিকাশক্তি হলো এর প্রশাসন।আপনারা সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, অফিস ব্যবস্হাপনা ও প্রশাসনিক  দক্ষতা  বলতে কেবল নথিপত্র আদান প্রদান বা রুটিন কাজ বোঝায় না,  এর প্রকৃত অর্থ হলো প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল,গতিশীল এবং লক্ষভিত্তিক রাখার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ,আন্ত: বিভাগীয় সমন্বয় সাধন করা। সণাতন পদ্ধতির লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে আমরা যদি ই-নথি, ডিজিটাল কমিউনিকেশন এবং স্মার্ট অফিস ব্যবস্হাপনাকে পুরোপুরি আত্মস্থ করতে পারি তবে আমাদের কাজের গতি বহুগুনে বৃদ্ধি পাবে।


সকাল  ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্মার্ট এন্ড ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট, প্রশাসনিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা,  স্বচ্ছতা ও জবাবদিহীতা   নিয়ে  আলোচনা করেন বালাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।২টা থেকে ৩.১৫ টা পর্যন্ত পেশাগত নৈতিকতা ও সুশাসন, মানসম্মত সেবা প্রদান এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ নিয়ে আলোচনা করে ন  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো: মহিবুল আহসান।   


   । ৩টা১৫ থেকে ৪টা পর্যন্ত পবিপ্রবি'র নাগরিক সনদ ও সেবার মানদন্ড নিয়ে আলোচনা করে ন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পবিপ্রবি'র  সহকারী  রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ   ১৮০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com