প্রত্যেক সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে এমপিদের উদ্দেশে এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক হয। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।