পবিপ্রবি'র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন

আপলোড সময় : ২২-১১-২০২৬ ১২:৫২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ১২:৫২:০৪ অপরাহ্ন



অদ্য ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এর সভাপতিত্বে   ও  কলেজের  অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান এর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে


বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান। এছাড়া  বক্তব্য রাখেন সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল কুদ্দুস। 


   প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, বরিশাল বিভাগের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের নাম রয়েছে। আমরা চাই সৃজনী বিদ্যানিকেতন বরিশাল বিভাগের মধ্যে গ্রেড নং ১ এ থাকুক। এ লক্ষ্যে তিনি প্রশাসন ও ম্যানিজিং কমিটিকে আরও কঠোর হবার আহ্বান জানান। তিনি বলেন,  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময়ই আধুনিক প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান সৃজনী স্কুল এন্ড কলেজ সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থার যুগে প্রবেশ করতে যাচ্ছে। তিনি বলেন,বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ।


একটি শিক্ষা প্রতিষ্ঠানের  প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমকে গতিশীল,স্বচ্ছ ও নির্ভুল রাখতে অটোমেশন সফটওয়্যারের কোনো বিকল্প নেই।  এই সফটওয়্যার চালুর ফলে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, উপস্থিতি, পরীক্ষার ফলাফল প্রকাশ, বেতন  ফি আদায় এবং অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানের  যোগাযোগ সবকিছুই এখন হাতের মুঠোয় চলে আসবে।

এতে একদিকে যেমন সময়ের অপচয় রোধ হবে,অন্যদিকে প্রশাসনিক কাজে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে। প্রধান অতিথি সৃজনী স্কুল এন্ড কলেজ কতৃপক্ষকে এবং যারা  এই সফটওয়্যারটি তৈরী ও বাস্তবয়নে নেপথ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান


শিক্ষক ও অভিভাবকদের  উদ্দেশ্যে তিনি বলেন,প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে দেয়,কিন্তু এর সঠিক ব্যবহার নিশ্চিত  করার দায়িত্ব আমাদের। আমি আশা করি শিক্ষকবৃন্দ দ্রুত এই নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেবেন এবং এর সর্বোচ্চ সুফল শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেবেন।


আর অভিভাবকগণ ঘরে বসেই  তাদের সন্তানদের  পড়াশোনার অগ্রগতি ও উপস্থিতির নিয়মিত খোঁজ খবর রাখতে পারবেন,যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা  বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com