স্টাফ রিপোর্টার। :হবিগঞ্জের বানিয়াচং
উপজেলার মশাকলি চক মৌজা এলাকায় কুশিয়ারা নদী থেকে দীর্ঘ দুই বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এই সময়ে নদী থেকে প্রায় ৫ কোটি টাকার বালু লুট করা হয়েছে। নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলি জমি ও সাধারণ মানুষের বসতভিটা এখন চরম ভাঙনের মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন রাতের আঁধারে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে নদীর বুক চিরে বালু উত্তোলন করছে চক্রটি। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে এই লুটপাট চললেও স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং নৌপুলিশের ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মার্কুলী নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের নাকের ডগায় রাতভর ড্রেজার চললেও তারা রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বালু উত্তোলন চক্রের মূলহোতা পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার ড্রেজার বোট মালিক সোহেল মিয়া।সোহেল মিয়ার ড্রজার বোট মশাকলি চক ছাড়া ও সময় সুযোগ বুঝে নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে। তার অধীনে দুটি গ্রুপ এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রথম গ্রুপে দৌলতপুর গ্রামের হেদায়েতুল্লা, নাসির মিয়া, মনির মেম্বার গং এবং নোয়াগাঁও গ্রামের আকমল মিয়া জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে দ্বিতীয় গ্রুপে দৌলতপুর গ্রামের তৌফিক মিয়া, হেদায়ে উল্লা ও মিনহাজ এবং মুরাদপুর গ্রামের মিস্টার মিয়া, কাউসার মিয়া, কাঞ্চন মিয়া ও মঈন উদ্দীন মেম্বার সক্রিয়ভাবে কাজ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ভুক্তভোগীরা জানান, এর আগে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনের সময় হাতেনাতে একটি ড্রেজার মেশিন আটক করেছিল। পরে ওই ড্রেজার মালিক ও সহযোগীদের বিরুদ্ধে পার্শ্ববর্তী শাল্লা থানায় একটি মামলাও দায়ের করা হয়। তবে এরপরও মূলহোতাদের দৌরাত্ম্য থামেনি।স্থানীয় বাসিন্দারা জানান, পূর্ববর্তী প্রশাসনের নীরবতার সুযোগে বালুখেকো চক্রটি বেপরোয়া হয়ে উঠেছিল।এবিষয়ে বালু উত্তোলনের কথা অস্বীকার করে মিস্টার ইয়া জানান,তিনি মেঘনা নদী থেকে বালু নিয়ে ব্যবসা করছেন। তবে বালু ব্যবসার বৈধ কাগজপত্র নেই বলে আমতা আমতা করেন। তবে বানিয়াচংয়ের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সততা ও কর্মতৎপরতার ওপর আস্থা রাখছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বালু উত্তোলনের ভিডিও ফুটেজগুলো আমলে নিয়ে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং এই চক্র ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "আমি ১৫ নভেম্বর দায়ীত্ব নিয়েছি এবং এ বিষয়ে অবগত হয়েছি, অবৈধ বালু উত্তোলনকারীদের ধরতে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।"অভিযোগের বিষয়ে জানতে মার্কুলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নৌ পুলিশের সিলেট অঞ্চলের এস পি ফাল্গুনী পুরকায়স্ত মোঠো ফোনে এবিষয়ে বলেন, " বিষয়টি আমি দেখ