হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:২০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:২০:০৬ অপরাহ্ন




শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই দেশে আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক না। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।


আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে দেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশিদের জানানো হয়েছে। আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।


 ব্রিফিংয়ে অংশ নিয়েছেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com