সাভারে শ্রমিক অসন্তোষ

আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:২৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:২৫:৩৮ অপরাহ্ন




সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ শ্রম আইনের ১৩(১) ধারায় অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আরও ৮টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অন্তত ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, ৮টি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক পোশাক শ্রমিক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবকিছুর দাম বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এ সময় তিনি অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সোমবারের সভা চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ এবং ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com