আ. লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:২৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:২৯:২৯ অপরাহ্ন



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে একটি টেরোরিস্ট রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল।

এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’  সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখে ছিলো এই নিষিদ্ধ সংগঠন।’

তিনি বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে ফেলার এই রাজনীতি খালেদা জিয়া কখনো করেনি, তারেক রহমানও করবে না। আওয়ামী লীগ যে মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে তা গোটা পৃথিবী সেটা দেখছে। নিজেদের অন্যায় কর্মকান্ডের জন্যই আন্তর্জাতিকভাবে আজ তারা সমালোচিত হচ্ছে।

হুইপ আরো বলেন, পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস আওয়ামী লীগকে টেরোরিস্ট রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com