চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৪:৩০ অপরাহ্ন
​মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টায় চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন। ​প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ জরুরি। ​আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির। বক্তারা ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com