পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত  

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১২:০৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে " নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে  বাস্তবায়ন" শীর্ষ ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অদ্য ২৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় টিএসসি কনফারেন্স কক্ষে  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এর সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল নাহিদ এর সঞ্চালনায়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম,ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ আতিকুর রহমান। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে  অনলাইনে আলোচনায় অংশ নেয় মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও


প্রযুক্তি কো- অর্ডিনেটর  মো:ফজলে রাব্বি, সাবেক পটুয়াখালী কৃষি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটের প্রধান  বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, যে কোন গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচনী ইশতেহার কেবল কিছু


লিখিত প্রতিশ্রুতি বা রাজনৈতিক দলিল নয়,এটি জণগণের সাথে  একটি নৈতিক চুক্তি এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের রুপরেখা। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, প্রতিশ্রুতি দেওয়া যতটা সহজ তার সঠিক বাস্তবায়ণ ততটাই চ্যালেন্জিং।২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন


আমাদের তরুণ সমাজের ভাবনা ও প্রত্যাশাগুলো নীতিনির্ধারকদে র সামনে তুলে ধরা অত্যন্ত জরুরী। বিশেষ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি   বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন রাষ্ট্রের নীতি নির্ধারনী বিষয়,কৃষি বিজ্ঞান, প্রযুক্তি,কর্মসংস্থান ও সুশাসন নিয়ে গঠনমূলক আলোচনা করে তখন উপাচার্য হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি।ছাত্র রাজনীতি কেবল শ্লোগান বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি জ্ঞানভিত্তিক চর্চা,গবেষণা এবং রাষ্ট্র সংস্কারের গঠন মূলক আলোচনায় রুপ


নেয়,তবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হয়ে উঠবে প্রকৃত মেধা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র বিন্দু। আজকের এই কর্মশালা সেই সুস্থ ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি  আজ এই কর্মশালায় যেসব সুপারিশ ও মতামত উঠে আসবে,তা কেবল এই কনফারেন্স কক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং


তা ভবিষ্যত নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন,২০২৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে।' সবার আগে বাংলাদেশ' মূলমন্ত্রকে সামনে


রেখে ঘোষিত  নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রথম দিন থেকেই অত্যন্ত সুশৃঙ্খল  ও পরিকল্পিতভাবে কাজ শুরু করেছে।গত কয়েক মাসে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর দিকে তাকালে আমরা এক  নতুন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মযজজ্ঞ দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিয়মিত নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে উপ স্থিত হয়ে প্রশাসনে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় ব্যয়ে কৃচ্ছ্রসাধনের এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন।একইসাথে ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী


১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ও ৫ বছর মেয়াদী উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের কাজ পুরোদমে এগিয়ে চলছে। তিনি বলেন,বর্তমান সরকার ইতোমধ্যে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি রিন সুদসহ মওকুফ করেছে এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় ' কৃষককার্ড ও নিম্ন আয়ের পরিবারের জন্য 'ফ্যামিলি কার্ড'  কর্মসূচি চালু করেছে।


এছাড়া আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে,তা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আমাদের এই দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন রাখবে।ইতোমধ্যে প্রথম ছয় মাসেই সারাদেশে দুই কোটির বেশি চারা রোপণ করা হয়েছে যা প্রতিশ্রুতি বাস্তবায়নের বড় প্রমাণ।  উক্ত কর্মশালায় পবিপ্রবি'র  শিক্ষক-কর্মকর্তাসহ  ছাত্র দলের২শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।   

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com