কালাইয়ে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০১:৪৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০১:৪৮:০১ অপরাহ্ন


মোঃ মিশিকুল মন্ডল 
স্টাফ রিপোর্টারঃ

​জয়পুরহাটের কালাইয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার, কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওকত।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। দেশের কৃষি খাত মূলত মিশ্র পদ্ধতির, যেখানে কৃষকরা শস্য চাষের পাশাপাশি গবাদি পশু ও পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে একটি মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

​আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com